হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত
হবিগঞ্জ সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এ অবস্থিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত।
পুষ্পস্তবক অর্পণের সময় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী, হবিগঞ্জে কর্মরত ও শহরস্থ কৃষিবিদ্গণ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত বলেন, ‘আজ বাঙালি জাতির শৃঙ্খল ভাঙার দিন, গৌরবোজ্জ্বল মহার্জনের দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যে দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের’।
তিনি আরও বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর ২৪ বছরের শোষণের নাগপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্য। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয়—জয় বাংলা, বাংলার জয়’।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এ অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হয়েছে দেশের এই নতুন কৃষি বিশ্ববিদ্যালয়ের। ইতিমধ্যে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শেষ করেছে বিশ্ববিদ্যালয়টি।
Related News
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More
হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গিরিরাজRead More



Comments are Closed