মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক: আল বাইত স্টেডিয়ামে বুধবার দিবাগত রাতের ম্যাচে দু’টি বিষয় নির্ধারিত হয়েছে। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কে খেলবে এবং অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি কে হচ্ছে। তবে খুব স্বাভাবিক যে মূল ফোকাস ছিল আর্জেন্টিনার বিপক্ষে কোন দল লড়াই করছে। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।
আফ্রিকান ও আরব দেশ হিসেবে মরক্কো এই প্রথম সেমিফাইনাল খেলেছে। বেশ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। তবে ফেভারিট বলে একটি টার্ম আছে। তার ব্যতিক্রম হয়নি। সবার নজর যে কিলিয়ান এমবাপ্পের দিকে। তবে এই ম্যাচে এমবাপ্পে কোনো গোল করেননি।
অনেকটা মাঠে নেমেই ফরাসিরা গোল করে বসেন। দলের হয়ে পাঁচ মিনিটে প্রথম গোল করেন থিও এরনান্দেজ। ৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রান্দাল কোলো মুয়ানি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই গোলটি করে ম্যাচের জয় অনেকটাই নিশ্চিত করেন তিনি। উসমান দেম্বেলের বদলে তাকে নামানো হয়।
কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স টানা দুইবার ফাইনাল নিশ্চিত করল। ফলে রবিবার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed