বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫) ও অটোরিকশা চালক।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই ৩ অটোরিকশা যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় ওই এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে চার যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed