মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মনিরামপুর থানার উপপরিদর্শক আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর বটতলার সেতুতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পৌরসভার মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে শিহাব হোসেন (১৫) ও মনিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইলের ছেলে হাফেজ নাহিদ হাসান (২০)। তারা দুজন সম্পর্কে আপন খালাতো ভাই।
মনিরামপুরের ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা জানান, বুধবার রাতে হোসেন ও হাসান একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পরে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ফুটপাথ অংশের রেলিংয়ে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed