Main Menu

নেত্রকোণার আটপাড়ায় মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত


মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় মাদকের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা মাল্টিপারপাস হল রুমে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.শাকিল আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখাসহ আরো অনেকে।

Share





Related News

Comments are Closed