কমলগঞ্জে কৃষকদের মধ্যে সেচ যন্ত্র, কীটনাশক স্প্রে মেশিন বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে কীটনাশক স্প্রে মেশিন, সেচ যন্ত্র ও শস্য বীজ বিতরণ করা হয়।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ও এলজিএসপির ডিস্ট্রিক্ট ফেসিলেটেটর মোহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে ৫০০ জন কৃষক কৃষাণীকে বিভিন্ন প্রজাতির শস্য বীজ, ৬৭ জন কৃষককে স্প্রে মেশিন ও আধকানী কাউয়ারগলা বহুমুখী সমবায় সমিতিকে ৩ টি সেচ যন্ত্র প্রদান করা হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed