Main Menu

বিএনপি নেতা এ্যানি-শিমুল-জুয়েল পুলিশের হেফাজতে

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

এদের মধ্যে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশ তাদেরকে হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হন। দুপুরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে শুরু হয় নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পুলিশের দাবি, বিএনপি কর্মীরাই সংঘর্ষ শুরু করেছে। তাদের সড়ক থেকে উঠিয়ে দিতে গেলে তারা অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়।

Share





Related News

Comments are Closed