Main Menu

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) একই দিন সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোহেল রানা (৩৮) দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে এবং সেলিনা বেগম (২৮) একই উপজেলার নিমগর বালুবাড়ি এলাকার রুস্তম আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নওগাঁ সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসি রংপুরগামী একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দুজন আরোহী নিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, বুধবার সকালে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। তবে নিহত দুজন স্বামী, স্ত্রী কিনা জানা যায়নি। তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৮ হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed