গাইবান্ধা-৫ আসনে ভোট ৪ জানুয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: অনিয়মের কারণে স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট হবে আগামী ৪ জানুয়ারি (রোববার)।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানান।
সচিব জানান, সিসি ক্যামেরা ও ইভিএমে ভোট হবে। আগের বারের অভিযুক্ত কর্মকর্তা ও এজেন্টরা এ ভোটে কাজ করতে পারবেন না।
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১২ অক্টোবর নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ওই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। পরে তদন্ত করে ১৩৩ জনের বিরুদ্ধে বরখাস্তসহ শাস্তির সুপারিশ করে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী আসনটিতে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed