অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খিলার ভুষুরিয়া এলাকার এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৬৫), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), একই উপজেলার খিলা ইউনিয়নের ভরণীখণ্ড গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) এবং অটোরিকশাচালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)।
এ ঘটনায় আহত ওই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন খিলার ভুষুরিয়া এলাকার টুগুরিয়া রেল ক্রসিংয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হন আর দুজন। পরে হাসপাতালে আরও একজন নিহত হয়েছেন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী জানান, সকালে যাত্রীসহ রেল ক্রসিং করছিল সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় লাকসাম অভিমুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুই যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান।নিহতদের মরদেহ তাঁদের স্বজনরা নিয়ে গেছেন। আর দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed