বগুড়ায় বাসচাপায় ৩ ভটভটি যাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী প্রাণ কোম্পানির বিপণন ব্যবস্থাপক ও শেরপুর শহরের কর্মকারপাড়ার বাসিন্দা গোপাল সরকার (৩২) এবং ভটভটিচালক আল আমিন (৩০) মারা যান। এসময় আহত হন আরও ৬ জন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাইম (২৭) নামে এক ভটভটির যাত্রীর মৃত্যু হয়।
শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, ঘটনাস্থলে দুইজন এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। এছাড়া আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে বাসটি জব্দ করা হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed