কমলগঞ্জ শমশেরনগরে ইয়াবাসহ যুবক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ওসমানগড় গ্রাম থেকে গত
রোববার রাত ৮টায় ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সুলতান মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে শমশেরনগর ফাঁড়ির পুলিশ আটক করেছে। সে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোয়াগাও গ্রামের আজমল আলীর ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় উপ-সহকারি পরিদর্শক এনামুল হককে নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুলতান মিয়াকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১২ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় রাতে মাদক নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক সুলতান মিয়াকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed