জৈন্তাপুরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মোক্তার হোসেন (৩৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে ৷
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার সন্নিকটে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।
দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেন। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ একদল পুলিশ নিয়ে এসে তেলীজুরী রাস্তার পাশ হতে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেন।
পুলিশ ও এলাকাবাসীর ধারনা- মোক্তার হোসেনের পূর্ব শত্রুতা রয়েছে। ইতোপূর্বে ২০১৬ সালে মোক্তার একটি শিশুর পিট কেটে ফেলেছিল। সে সময় এলাকাবাসী মোক্তারকে ধরে পুলিশে দেন। স্থানীয় আরও মানুষের সঙ্গেও মোক্তারের বিরোধ রয়েছে।
দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, দেশে আইনের শাসন ব্যবস্থা রয়েছে। মোক্তারের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। সেজন্য তো খুন করা যায় না। যে বা যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বের করুন এবং শাস্তির আওতায় নিয়ে আসুক এই দাবিই জানাচ্ছি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা লাশ উদ্ধার করেছি। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ৷ আমরা ঘটনার রহস্য উদঘাটনের চেষ্ট করছি।
ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি গোলাম দস্তগীর।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed