Main Menu

কমলগঞ্জে বাঁশ কাটার সময় ছাদ থেকে পড়ে ১জনের মৃত্যু

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির তিন তলা ছাদের উপর বাঁশ কাটার সময় ছাদ থেকে পড়ে আব্দুস শহিদ (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুস শহিদ একই গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।

Manual4 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুস শহিদ শনিবার দুপুরে তার নিজ বাড়ির তিন তলায় ছাদের উপর থেকে বাঁশ কাটতে উঠেন। এ সময় তিনি অসাবধানতা বশত: ছাদ থেকে পড়ে যান। পরে পরিবারের লোকজন থাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজি ছাদ থেকে পড়ে আব্দুস শহীদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code