শ্রীহট্ট প্রকাশ-এর বই উপহার পাবে ১০০ শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগার
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীহট্ট প্রকাশ-এর উদ্যোগে সিলেট বিভাগের পাঠাগারগুলোকে সমৃদ্ধ করতে উপহার স্বরূপ ৬ লক্ষ টাকার বই প্রদানের লক্ষে সিলেকশন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে (২ ডিসেম্বর) নগরীর দাড়িয়াপাস্থ শ্রীহট্ট প্রকাশ-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক উজ্বল মেহেদী, প্রফেসর আবদুল হান্নান, কবি তারেক মনোয়ার ও প্রকাশক জিবলু রহমান। সভায় সারাদেশে ৪০০ টি পাঠাগারের মধ্যে ১০০ টিকে নির্বাচিত করা হয়।
সিলেট সদরের প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই ২ জানুয়ারি বিকেল ৪ টায় শ্রীহট্ট প্রকাশ ৫ম বই মেলা-স্থলে এসে (মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট) বই সংগ্রহ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান প্রধান উপস্থিত হতে না পারেন, সহকারি শিক্ষক নিতে পারবেন। তবে প্রতিষ্ঠান প্রধানের চিঠি অবশ্যই আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যারা আছেন তারা অবশ্যই নিজে উপস্থিত হতে হবে। আসার সময় প্রতিষ্ঠানের প্যাড ও সিল আনতে হবে।
সিলেট বিভাগের বাইরের প্রতিষ্ঠানগুলোকে বই প্রদান সংক্রান্ত কার্যক্রম সন্মন্ধে আগামী ১২ জানুয়ারির পর জানানো হবে। ঘোষিত নিয়মের ব্যত্যয় ঘটালে তালিকা থেকে বাদ বলে বিবেচনা করা হবে। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed