নবীগঞ্জে মহাসড়কের পাশে থেকে নারীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মোছা. ছালেমা বেগম (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে জালালপুর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোছা. ছালেমা বেগম জিহাদিপুর গ্রামের সঞ্জব উল্লাহর স্ত্রী। ছালেমা বেগম মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। স্থানীয় লোকজন ৭/৮ বছর যাবত তাকে ঢাকা-সিলেট মহাসড়কের আশেপাশে বিভিন্ন সময় ঘুরাঘুরি করতে দেখেছেন।
সকালে লাশটিকে দেখতে পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা যাচ্ছে রাতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ওই নারীর মৃত্যু হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed