সিলেটে উদ্যোক্তা মেলা শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে শনিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে উদ্যোক্তা মেলা ২০২২। এ মেলার আয়োজন করেছে শেভরন ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ (আইডিই)।
দক্ষিণ সুরমার ময়ুরকুঞ্জ কনভেনশন হলে সকাল ১১ টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো: মজিবর রহমান।
বিশেষ অতিথি থাকবেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক খয়ের উদ্দিন মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো: আলমগীর কবীর ও আলিম ইন্ডাস্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেভরণ বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার, পরিচালক (কর্পোরেট এফেয়ার্স) মো: ইমরুল কবীর, সোস্যাল ইনভেস্টমেন্ট ম্যানেজার জেনিফার মিশেল, সোস্যাল ইনভেস্টমেন্ট এডভাইজার ডি বারবন ও হাব ম্যানেজার টিফানি উইনচ-বিস্ট।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed