জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
বিষয়ট নিশ্চিত করেছেন বদরুজ্জামান সেলিমের আইনজীবী মো. আল আসলাম মুমিন।
২০১৮ সালের একটি রাজনৈতিক মামলায় গত রোববার (২৭ নভেম্বর) সকালে বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ওই মামলায় সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেলিম বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন। দেশে ফেরার পর গত রোববার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।
সিলেট মহানগর বিএনপি সূত্র জানায়- বদরুজ্জামান সেলিম শারীরিকভাবে বেশ অসুস্থ, তার হার্টে রিং পরানো হয়েছে। এসব চিকিৎসার জন্য সেলিম বিদেশে ছিলেন। তাই আদালতে হাজির হতে না পারায় সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed