শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের ফাঁড়ি (কাকিয়াছড়া চা বাগান) ৫নং সেকশনের অভ্যন্তরে অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ নভেম্বর) সকালে চা পাতা তুলতে গিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা বাগান ব্যবস্থাপক ও স্থানীয় চেয়ারম্যানকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধারে যাই। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃতদেহের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed