Main Menu

বিজয়ের মাস বরণে প্রস্তুত সিলেট জেলা প্রশাসন

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবারের ন্যায় সিলেট জেলা প্রশাসন এবারও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয়ের মাসকে বরণ করার প্রস্তুতি নিয়েছে।

মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হবে। এতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

শোভাযাত্রা শেষে শহিদ মিনারের বেদিমূলে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিজয় নৃত্য পরিবেশিত হবে।

Share





Related News

Comments are Closed