শমশেরনগর বিমান বাহিনীর ৫০তম প্রশিক্ষন সম্পন্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর ৫০তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)-এ হয়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্ট এর অভিবাদন গ্রহণ করেন। কৃতি রিক্রুটকে ট্রফি বিতরণ করেন।
এ কুচকাওয়াজে ২৫২ দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে সেবার ব্রত নিয়ে ৪১৭ জন পুরুষ এবং ১৯ জন মহিলাসহ ৪৩৬ জন রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি ২ রিক্রুট কর্পোর্যাাল মোঃ তানভীন আলম জিদান সার্বিক বিষয়ে কৃতিত্বে জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ায় গৌরব অর্জন করেন এবং এসি ২ রিক্রুট সার্জেন্ট মোঃ কামরুজ্জামান যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং এ সেরা রিক্রুট বিবেচিত হন।
বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুঃ জাহিদুর রহমান বিবিপি, বিএসপি, জিইউপি,এনএসডব্লিউসি, পিএসসি এবং রিক্রুটস্ ট্রেনিং স্কুল এর অধিনায়ক এয়ার কমডোর মোহাম্মদ সাইফুদ্দিন, জিইউপি, পিএসসি তাঁকে স্বাগত জানান।
অন্যান্যদের মাঝে, বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed