জিপিএ-৫ পাবার খবর জানার আগেই প্রাণ হারালো মুনতাহা
বৈশাখী নিউজ ডেস্ক: ফলাফল জানার আগেই পুকুরে ডুবে প্রাণ হারালো জিপিএ-৫ প্রাপ্ত মুনতাহা। সে সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী গ্রামের মো: লিংকনের দ্বিতীয় মেয়ে। মেধাবী এ ছাত্রীর মৃত্যুতে পরিবারের পাশাপাশি পুরো গ্রামে বিরাজ করছে শোকাবহ পরিবেশ। বিশেষ করে তার মা-বাবা ও দুই বোনসহ তার স্বজনরা বার বার মুর্চ্ছা যাচ্ছেন। কেউ তাদেরকে সান্তনা দেবার ভাষা খুঁজে পাচ্ছেন না।
পারিবারিক সূত্র জানিয়েছে, মুনতাহা গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু, রেজাল্ট জানার আগে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো।
বিনন্দী সংলগ্ন পালপুর গ্রামের বাসিন্দা সংবাদকর্মী আব্দুল হাছিব জানান, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগে সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী বাড়ির বান্ধবীর সাথে দেখা করতে যায় মুনতাহা। সেখান দিকে ফিরে নিজের বাড়ির পুকুরঘাটে পা ধোয়ার সময় পা ফসকে পানিতে ডুবে যায়। রেজাল্ট প্রকাশের পর স্বজনরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। এক
পর্যায়ে দেখা যায়, পুকুরের ঘাটে তার ব্যবহৃত একটি স্যান্ডেল পড়ে রয়েছে। কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে পুকুরে লাশ ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। বেলা ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, মুনতাহা খুবই ধার্মিক ছিল। সপ্তাহে সে দুটি রোজা রাখত। সোমবারও সে রোজা অবস্থায় ছিল। সোমবার বাদ এশা গঙ্গানগর জামে মসজিদে নামাজে জানাজাশেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed