নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
বৈশাখী নিউজ ডেস্ক: মিথ্যা, গায়েবি মামলা, পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ৩০ নভেম্বর (বুধবার) ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় সদরে (মহানগরগুলোতে) বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
তবে রাজশাহী ও কুমিল্লা বিভাগীয় সদর উক্ত কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান তিনি। এ সময় সবাইকে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানান রিজভী।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশবাসী শঙ্কিত। তারা গণতন্ত্রের প্রাণ হরণ করে গোটা জাতিকে খণ্ড-বিখণ্ড করেছে।
রিজভী বলেন, দেশে এক ভয়াল নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। নির্দয়, হৃদয়হীন পুলিশ গুলি চালিয়ে জীবন কেড়ে নিচ্ছে। আওয়ামী লীগের লক্ষ্য ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed