বড়লেখা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এনাম, সম্পাদক অজয়
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে এনাম উদ্দিন সভাপতি ও অজয় দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সূত্র জানায়, পৌর শহরের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮৭ জন ভোটারের মধ্যে ২৬৮ শিক্ষক ভোট দেন।
সভাপতি পদে এনাম উদ্দিন পেয়েছেন ১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফ হায়দার পেয়েছেন ১১৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে অজয় দাস পেয়েছেন ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহরাব হোসাইন পেয়েছেন ১১৯ ভোট।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed