বিশ্বনাথে বাস-সিএনজির সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন।
জানা গেছে, পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় পথেই এক এইচএসসি পরীক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে।
নিহত ফাহিম আহমেদ (১৮) বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের পিয়ার আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পশ্চিম চান্দশীরকাপন এলাকায় একটি যাত্রীবাহি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর মুখী যাত্রীবাহী বাস ও বিশ্বনাথ মুখী সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। তাদের সবাইকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও সিএনজি হেফাজতে নেয় বিশ্বনাথ থানা পুলিশ।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ফাহিম নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাস ও সিএনজি হেফাজতে নেয়া হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed