সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পুলিশ কর্তৃক পরিবহন শ্রমিকদের হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন আন্তঃজেলা বাস শ্রমিকরা।
এতে করে রাজধানী ঢাকাসহ কোন গন্তব্যেই সুনামগঞ্জ থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনও বাস।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শ্রমিকদের আকস্মিক ডাকা এই কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে না গিয়ে বাড়ি ফেরত যেতে হচ্ছে তাদের।
এদিকে, শ্রমিক নেতাদের অভিযোগ, জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের সংস্কার না করে সড়কের পাশে পার্কিং করা বাস জব্দ করায় এবং শ্রমিকদের হয়রানি করায় এই কর্মসূচির ডাক দিয়েছেন তারা।
হয়রানির বিচার করা না হলে শুক্রবার থেকে সব ধরনের গণপরিবহন শ্রমিকরা সারা জেলায় সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা সুজাউল কবির।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed