জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হবে। প্রশ্নে উল্লেখিত সময়ে পরীক্ষা শেষ হবে।
কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরীক্ষার সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed