চীনে করোনার ভয়াবহ সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক: চীনে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৩১ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে।
এর আগে বুধবার (২৩ নভেম্বর) ৩১ হাজার ৪৪৪ জন শনাক্ত হয়েছিল। যা এ বছরের এপ্রিল মাসে শনাক্ত হওয়া রোগীর তুলনায় অনেক বেশি। ওই সময় চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে দুই মাসের লকডাউন দেয়া হয়েছিল।
আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি চীনের সরকারি কর্তৃপক্ষ বিধিনিষেধ শিথিল করার পরেই সংক্রান্তের হার বাড়তে থাকে। বিধিনিষেধ শিথিলের মধ্যে ১০ দিন বাদ দিয়ে ৮ দিন করা হয়েছে। এদিকে নতুন করে শনাক্তের হার বেড়ে যাওয়ায় দেশটির রাজধানী বেইজিংসহ সব বড় শহরের বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব এখন অনেকটাই কমে এসেছে। বেশিরভাগ দেশেই এখন নেই লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে চীনে। দেশটিতে গত ছয় মাসে রেকর্ডসংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed