সিলেটে পাঁচদিন ধরে কিশোর নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহর এলাকার সাদারপাড় থেকে এক কিশোর গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম ইকবাল। বয়স ১৭ বছর।
গত ১৮ নভেম্বর সকাল ৭টার দিকে উপশহরের তেররতন এলাকার সাদারপাড়ের মকবুল মিয়ার কলোনীর ভাড়া বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফিরেনি বলে জিডিতে উল্লেখ করেছেন তার বড় ভাই রাজ্জাক মিয়া।
ইকবালকে চেনাজানা প্রায় সব জায়গায়ই খোঁজা হয়েছে। এখন তিনি পুলিশের সহযোগীতা চেয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়রি করেছেন।
নিখোঁজের সময় তার পরনে ছিল আকাশি রঙের প্যান্ট ও সাদা শার্ট। তার উচ্চতা আনুমানিক পাঁচ ফুটের মতো। মাথায় লম্বা চুল এবং দেখতে হাল্কা-পাতলা গড়নের। গায়ের রঙ শ্যামলা।
কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭৫২৫৪৬৫৬১ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed