সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ধর্মঘট শেষ হবার পর সুনামগঞ্জের পুরাতন বাসট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ডের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছিল বাস মালিকরা। এ কারণে সেই দাবিতে ১৮ ও ১৯ নভেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল।
এ বিষয়ে সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ চার দফা দাবিতে আমরা দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছিলাম। নির্ধারিত কর্মসূচি পালন করেছি।
উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed