পার্কভিউ মেডিকেলে পুরুষ দিবসে র্যালি ও আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. দিলীপ কুমার ভৌমিক বলেছেন, সমাজ, সংসার ও রাষ্ট্রের বিভিন্ন গুরত্বপূর্ণ কাজে পুরুষরা অপরিহার্য। সঙ্গোপণে দুঃখ পুষতে পুষতে আগ্নেয়গিরি হয়ে যান পুরুষরা। এজন্য দেখা যায় আত্মহত্যার প্রবণতা। তাই পুরুষ এবং ছেলেদের সাহায্য প্রয়োজন। পুরুষরা হলেন নির্ভরতার আশ্রয়, তাদেরকে সহায়তা করতে হবে।
পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার (১৯ নভেম্বর) সকালে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে মেডিসিন বিভাগের প্রফেসর ডা. এম.এ কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. অসুুল আহমদ চৌধুরী এবং পরিচালক ডা. এম.এ সালাম।
১৯৯২ সাল থেকে পালিত হয়ে আসা পুরুষ দিবসের এবারের স্লোগান ‘পুরুষ ও ছেলেকে সাহায্য করুন’। প্রথমবারের মতো সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুরুষ দিবস পালনে অগ্রণী ভূমিকা পালন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. বিলকিস সুলতানা। ডা. জেবিনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. বিধান রায়, ডা. সব্যসাচী রায়, ডা. দিপেন্দ্র নারায়ন দাস, ডা. পি.আর বিশ্বাস, ডা. লুৎফুন্নাহার ও ডা. মো. শাকির আহমদ শাহিন প্রমূখ।
এদিন সকালে পুরুষ দিবস উপলক্ষ্যে পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি র্যালি বের করে। র্যালিটি মেডিকেলের সম্মুখ রাস্তা প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। এছাড়াও আলোচনা সভার শুরুতে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed