তাহিরপুরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মটর সাইকেল চাপায় জান্নাতুল বেগম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির বাড়ি উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে অটোরিকশা চালক এরশাদুল ইসলামের মেয়ে ও মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট-মোল্লাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট মোল্লাপাড়া সড়কের সাথে কামড়াবন্দ গ্রাম। সড়কের পাশেই শিশুটির বাড়ি। সড়ক পাড়ি দিয়ে ওপারে যাওয়ার সময় মোটরসাইকেলটি শিশুটিকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মারা যায়।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed