বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা লুনার গাড়িতে হামলা, সিলেট বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে পুলিশের উপস্থিতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনার গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুরো সিলেটজুড়ে যখন আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশ নিয়ে প্রচার প্রচারণা চলছে, সিলেটবাসী যখন বিএনপির সমাবেশে একাত্মতা পোষন করেছে এমন সময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনার গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।
বিএনপি নেতৃবৃন্দ দলী সকল নেতাকর্মীকে এসব নির্যাতন এবং সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বরের সমাবেশের মাধ্যমে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর আহবান জানান।
জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অভিলম্বে এই হামলার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
এদিকে, অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিয়ানীবাজার উপজেলায় বিএনপির কর্মসূচিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসব হামলার পাশাপশি বিএনপির কর্মসূচি থেকেবিয়ানীবাজার উপজেলায় একজন, কানাইঘাট উপজেলায় একজন এবং ওসমানীনগর উপজেলায় দুই জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed