Main Menu

পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি ছাড়ালো

বৈশাখী নিউজ ডেস্ক : পৃথিবীতে মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছে। জনসংখ্যা বিবেচনায় পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে পৃথিবীর মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়ায়।

পরিসংখ্যা বিষয়ক ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টার দিকে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ৮০০ কোটি ৮ হাজার জন। এরমধ্যে ১৬ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৯২৩ জনসংখ্যা নিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টমে। তালিকায় শীর্ষে আছে চীন। সেখানে মোট জনসংখ্যা ১৪৫ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৬০ জন।

চীনের পর যথাক্রমে রয়েছে ভারত (১৪১ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ১২০), যুক্তরাষ্ট্র (৩৩ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ৩৭১), ইন্দোনেশিয়া (২৮ কোটি ৫ লাখ ৩৭ হাজার ১৪৮), পাকিস্তান (২৩ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৪০০), নাইজেরিয়া (২১ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৭৬৭) ও ব্রাজিল (২১ কোটি ৬১ লাখ ৯১ হাজার ৭৭৪)। এ ছাড়াও, নবম ও দশম অবস্থঅনে রয়েছে রাশিয়া (১৪ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৪২৬) ও মেক্সিকো (১৩ কোটি ২২ লাখ ১৬ হাজার ৯৭৪)।

জাতিসংঘের ২০২২ সালের জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর পরবর্তী ১০০ কোটি মানুষের বেশিরভাগের জন্ম হবে আটটি দেশে। সেগুলো হলো- কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়া। খবর বিবিসির।

জাতিসংঘ আরও জানায়, ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করার মাত্র ১১ বছর পর বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছাল। এরপর ২০৩০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে ৮৫০ কোটি এবং ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে। তাছাড়া ২০৮০ সালে এই জনসংখ্যা এক হাজার কোটির মাইলফলক অতিক্রম করবে।

Share





Related News

Comments are Closed