গোয়াইনঘাটে কৃষকদের মধ্যে বীজ সার ও পাওয়ার টিলার বিতরণ
গোয়াইনঘাট প্রতিনিধি: তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষকদের মধ্যে সরিষা উৎপাদন বৃদ্ধির জন্য প্রদর্শনীর উপকরন হিসেবে বীজ সার ও পাওয়ার টিলার বিতরন করা হয়েছে।
১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা সদরে উপজেলা কৃষি অফিসের ব্যাবস্থাপনায় প্রদর্শনী প্লটের সরিষা চাষীদের মধ্যে এসব সরিষা বীজ সার ও পাওয়ার টিলার বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ পরিচালক কাজী মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার জালাল উদ্দীন সরকার। এসময় উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনিসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সরিষা চাষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর গোয়াইনঘাট উপজেলায় ৬৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫টি প্রদর্শনী ৫০ শতক আয়তনের এবং ১টি প্রদর্শনী ৩ একরের। অনুষ্টানে প্রদর্শনী প্লটের ২৬ জন কৃষকদের মধ্যে সরিষা বীজ, বিভিন্ন রকমের সার,কীটনাশক ও ছত্রাকনাশক এবং ১টি বিশেষ ধরনের পাওয়ার টিলার বিতরন করা হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed