বিআরটিসি বাসের পেছনে বাস-ট্রাকের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের পেছনে যাত্রীবাহী বাস ও ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার নিলকুঠি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো রেনু মিয়া (৬৬) এবং চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৩৫)।
পুলিশ জানায়, ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাসের চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। কিশোরগঞ্জের ভৈরবমুখী একটি যাত্রীবাহী বাস ওই বিআরটিসি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী মাছভর্তি একটি ট্রাক বাস দুটোকে ধাক্কা দেয়।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed