Main Menu

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

Manual7 Ad Code

আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিয়াজ মিয়া (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিয়াজ মিয়া রাহেলা গ্রামের সহর আলী মিয়ার ছেলে।

Manual7 Ad Code

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, রিয়াজ মিয়া টমটম নিয়ে বাড়িতে ফেরার পর টমটমটি চার্জ করার জন্য বৈদ্যুতিক লাইনে সংযোগ দেয়ার পরপরই বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। তাৎক্ষনিক পরিবারের লোকজন রিয়াজ মিয়াকে উদ্ধার করে রাত ১১ টার দিকে রিয়াজ মিয়াকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মিয়াকে মৃত ঘোষনা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code