দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরামের অভিষেক শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি বিরোধী আন্দোলনে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে যুব ফোরামের অভিষেক ও এক যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী, বর্ষীয়ান গণসংগঠক, নিঃস্বার্থ জননেতা নাসির উদ্দিন এডভোকেট। প্রধান বক্তার বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অভিষেক ও যুব সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না। বিজ্ঞপ্তি
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed