সিলেটে গণসমাবেশ সফলে যুবদলের প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১৯ নভেম্বর শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে নগরীর মধুশহীদ, রিকাবীবাজার, ভাতালিয়া সহ বিভিন্ন এলাকায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকাল ৪টা থেকে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ শুরু করা হয়।
প্রচার মিছিল ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন।
মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়াার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, নাসির উদ্দিন রহিম। এছাড়াও ২৭টি ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed