কানাইঘাটে ১ সন্তানের জননীর গলা কাঁটা লাশ উদ্ধার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে পিত্রালয় থেকে এক সন্তানের জননীর গলা কাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) সকালের দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মালিগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মালিগ্রামের মৃত আইয়ুব আলীর মেয়ে রাশিদা বেগমের (২২) সাথে প্রায় দেড় বছর পূর্বে একই ইউনিয়নের পর্বতপুর গ্রামের মুজম্মিল আলীর পুত্র হাবিব আহমদের বিয়ে হয়। প্রায় ৩ মাস পূর্বে রাশিদা বেগমের সিজারে এক পুত্র সন্তানের জন্ম হয়। এরপর থেকে রাশিদা বেগম মাথা ব্যথা সহ মানসিক ও শারীরিক অসুস্থ হয়ে পড়েন। দেড় মাস থেকে রাশিদা বেগম পিত্রালয়ে চলে আসে। অনেক চিকিৎসা করার পরও আমৃত্যু সে সুস্থ হয়নি। এমনকি তার নবজাতক তিন মাসের শিশু সন্তানকেও দুধ পান করাতেন না। সপ্তাহদিন থেকে রাশিদা বেগম খাওয়া-দাওয়া একপ্রকার ছেড়ে দেয় বলে তার মা সহ পরিবারের লোকজন জানান।
তারা বলেন- বুধবার সকালে রাশিদা বেগম ঘুম থেকে উঠলে তাকে চা- খেতে দেয়া হয়। কিন্তু রাশিদা সেই চা না খেয়ে ফেলে দেয়। সকাল অনুমান ১০টার দিকে পরিবারের লোকজন রাশিদা বেগমের গলা কাঁটা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে দেখতে পান রাশিদা বেগমের গলা কাঁটা রক্তাক্ত লাশ মাটিতে পড়ে রয়েছে এবং ডান হাতের পাশে রক্তমাখা ধারালো বটি দা রয়েছে।
ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর দুপুর ১২টার দিকে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শেখ সেলিম, সিআইডি ও পিবিআই শাখার তদন্ত দল ঘটনাস্থলে এসে লাশের আলামত সংগ্রহ করেন।
কানাইঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ময়না তদন্তের জন্য রাশিদার লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে রাশিদা বেগম নিজেই গলা কেটে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের রিপোর্টের পর এটি আত্মহত্যা না হত্যা তা জানা যাবে।
এ ঘটনায় নিহত রাশিদা বেগমের ভাই আব্দুল মালিক বাদী হয়ে কানাইঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed