সিলেটে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলাবাসায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ তাদের পরিবারে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
জানা যায়, রোববার (৬ নভেম্বর) সিলেট নগরীর পাঠানটুলার ভাড়া বাসার আলাদা কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাদের লাশ।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রাজাবাজ গ্রামের নির্ণয় দাসের মেয়ে শিপা দাস ও একই গ্রামের রুকুনি তালুকদারের ছেলে রিপন তালুকদার।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed