সোমবার ১০০ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: একশ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সেতুগুলো উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন করবেন তিনি।
এ সেতুগুলো তৈরিতে ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে হয়েছে। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য গণমাধ্যমকে জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে সেতু উপহার দেবেন। আমরা শুভ ক্ষণের জন্য অপেক্ষা করছি।
কাদের বলেন, যাতায়াতের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে নিরবচ্ছিন্ন ও সহজ করার পাশাপাশি সেতুগুলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed