সিলেটে গাড়ি আটকে ছুরিকাঘাতে বিএনপি নেতাকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বিএনপি নেতা আ ফ ম কামাল (৪২)। তার গাড়ী আটকিয়ে খুন করা হয়েছে বলে জানা গেছে। রোববার রাত ৯টার দিকে নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক এবং সিলেট ল’ কলেজের জিএস ছিলেন। তার বাসা নগরের সুবিদবাজার এলাকায়।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, রোববার রাতে বড়বাজার এলাকায় আ ফ ম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এসময় মোটর সাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, আমরা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে রাজু নামের একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।
ওসমানী হাসপাতাল থেকে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামাল বলেন, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা আমরা এখনো জানতে পারিনি। রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যাকান্ড কী না তাও আমরা নিশ্চিত নই।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তবে ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed