শাল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শাল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো, শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইউসুফ (৬) ও পার্শ্ববর্তী সুরমা গ্রামের শাহানুর মিয়ার ছেলে বিন ইয়ামিন (৭)। তারা একে অপরের আপন খালাতো ভাই।
বৃৃৃৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল চারটার পর কাশিপুর গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির সামনে পানিতে ডুবে দুই ভাই মারা যায়।
শাল্লা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে ইউসুফ ও ইয়ামিন বাড়ির সামনের মাঠে খেলা করছিলো। একপর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে ২ শিশু বাড়ির সামনে পানি ভরা গর্তে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় দুই ভাইকে। দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed