শাবি’র শিক্ষার্থীকে মারিপিট, আটক ৬
শাবি প্রতিনিধি: রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে ওয়েটার কর্তৃক মারধরের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য রেস্তোরাঁর ৬ জন ওয়েটারকে আটক করেছে পুলিশ। ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ সবুজ বাংলায় রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শৈশব আহমেদ নামের বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীকে মারধর করেন এক ওয়েটার। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেস্তোরাঁর সামনে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং রেস্তোরাঁ বন্ধের পাশাপাশি অভিযুক্তের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, আমরা তাৎক্ষণিক গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করি। পরে মালিকপক্ষকে নিয়ে বসি। আলোচনায় রেস্তোরাঁর মালিককে শৃঙ্খলা মেনে চালাতে পারলে চালানোর কথা বলি। অন্যথায় বন্ধের কথা জানিয়েছি। এর পূর্বেও এ রেস্টুরেন্ট নিয়ে একাধিক অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
আটকের বিষয়ে সিলেটের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। এছাড়া রেস্তোরাঁটি তালাবদ্ধ করে রাখা হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed