ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান হলেন ভিপি শামীম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
নির্বাচনে এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযাযী নৌকা প্রতিকের প্রার্থী শামীম আহমদ ভিপি বিজয়ী হয়েছেন।
ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান পদে প্রায় ১৫ হাজারের বেশী ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
সর্বশেষ এজেন্টদের পাওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে শামীম আহমদ ভিপির নৌকা প্রতীকে ভোট পড়েছে ২৮ হাজারের কিছু বেশী।
আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত প্রার্থী কামরুল ইসলাম পেয়েছেন ১৩ হাজারের কিছু বেশি ভোট।
উভয় প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় ১৫ হাজারের মতো বলেই ধারনা নির্বাচনে এজেন্টসহ অন্যান্য দায়িত্ব পালন করা কর্মকর্তা, সাংবাদিক ও সচেতন ভোটারদের।
উল্লেখ্য, এবার ওসমানীনগরে ইভিএম ( ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এ ভোট প্রদান করেছেন ভোটাররা।
পুরুষ ভোটারের উপস্থিতি কম, নারী ভোটারদের বেশি উপস্থিতি আর ইভিএমে ত্রুটির মধ্যদিয়ে দ্বিতীয় উপজেলা নির্বাচন শেষ হয়েছে সিলেটের ওসমানীনগরে।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত।
সকাল ৯টায় সাদিপুর ইউনিয়নের শরৎসুন্দরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শামীম আহমদ ভিপি।
এসময় তিনি বলেছিলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
উল্লেখ্য ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হচ্ছেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি (নৌকা), খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী (দেয়াল ঘড়ি), এছাড়াও স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (বহিস্কৃত) মো. কামরুল ইসলাম (ঘোড়া প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (টিয়া পাখি), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী (তালা), বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া (চশমা), জুয়েল মিয়া (টিউবওয়েল),আখতার আহমদ (বই), মৌলানা আব্দুল বাছিত (মাইক), আলী হোসেন রানা (উড়োজাহাজ), খন্দকার মাসুম আহমদ(বৈদ্যুতিক বাল্ব)।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী (সেলাই মেশিন), জানাহার বেগম (কলস) ও ছানারা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদন্ধীতা করছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed