Main Menu

সিলেটে বিএনপি নেতৃবৃন্দের সাথে নবগঠিত মহিলাদলের সৌজন্য সাক্ষাৎ

বৈশাখী নিউজ ডেস্ক: নবগঠিত সিলেট মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী এবং মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সাবেক ভিপি সামিয়া বেগম চৌধুরীর সাথে।

গত শুক্রবার (২৮ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন নবগঠিত সিলেট মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চলমান রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, সিনিয়র সহ-সভানেত্রী রুহেনা খানম মুক্তা, সহ-সভানেত্রী আসমা আলম, বিলকিস জাহান চৌধুরী, তানিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক শাফিয়া খাতুন মনি, যুগ্ম সম্পাদক রাসিদা জেরিন কানন, রীনা আক্তার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফারুক শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফসা খানম প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed