ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলাহজ্ব শেখ মো. মকন মিয়া বলেছেন, সরকার দেশ পরিচালানায় সর্বক্ষেত্রে ব্যর্থ। ক্ষমতাসীনদের লুটপাটের কারনে দেশের অর্থনীতি আজ ভেঙে পড়েছে। জনগনের ট্যাক্সের টাকায় দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করার স্বপ্ন দেখিয়ে এই টাকা তারা লুটপাঠ করে খেয়ে তারা এখন বলছে দেশবাসীকে দিনের বেলায় কোন বিদ্যুত দেয়া যাবে না। দেশের রিজার্ভের যে আবস্থা তাতে এখন এলএনজি কেনা সম্ভব হচ্ছে না, তাই বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। দিনের বেলা বিদ্যুৎ না থাকলে কৃষি ও শিল্পতে মারাত্মক প্রভাব পড়বে। এতে করে দেশে ভয়াবহ সংকট দেখা দেবে। সরকারের এসব অপকর্মের কারনে দেশের মানুষ আজ প্রতিবাদে ফুসে উঠেছে। মানুষ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। যে কারনে সারাদেশে বিএনপির গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। সরকার দল আর পেটুয়া বাহিনীর কোন বাঁধাই জনস্রোতকে আটকতে পারছেনা। আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশও জনসমুদ্রে পরিণত হবে।
শুক্রবার সন্ধ্যায় আগামি ২০ নভেম্বর আলীয়া মাঠে সিলেট বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত নগরীর দরগা গেইট এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি বদরুল ইসলাম জয়দু, কাজী নুরুল আলম চৌধুরী, বিএনপি নেতা আবুল খায়ের মাহবুব, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা শাহ এনাম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সদস্য সচিব বখতিয়ার আহমেদ ইমরান, ১৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ নছই, বিএনপি নেতা সামছুর রহমান সুজা, জালাল খান, আল মামুন, পাবেল আহমদ, সমির আলী। প্রেস বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed