Main Menu

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪০

বৈশাখী নিউজ ডেস্ক : একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৪০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৯ জনে।

চলতি বছরে ৩৫ হাজার ২৬২ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৪ হাজার ৩৭২ জন রাজধানী ঢাকায় এবং ১০ হাজার ৮৯০ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন।

অক্টোবরের ২৮ দিনে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ৭৩ জন। সেপ্টেম্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

শুক্রবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৪০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭৯ জন এবং সিলেটসহ ঢাকার বাইরে ১৬১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৪৪০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৯ জনে।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৮০ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৫৯ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৩৫ হাজার ২৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৩১ হাজার ৫৯৫ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২৮ জনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed