শুক্রবার সিলেটে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য শুক্রবার (২৮ অক্টোবর) সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বুধবার (২৬ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মহানগরীর কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশ এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেন শামছ-ই-আরেফিন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed